দক্ষিনদিনাজপুর

জেলার ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকটের সমস্যা দূর করতে কালিয়াগঞ্জের রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে করা হল রক্তদান শিবির

রক্তের রঙ লাল, রক্তের কোন ধর্ম নেই। এক ফোটা রক্ত এক মমূর্ষ রোগীর প্রাণ বাঁচায়। গ্রীষ্মকালে প্রতিবছর উত্তর দিনাজপুর জেলার ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দেখা দেয়। ইতিমধ্যে গ্রীষ্মকাল পড়ে গেছে, তার উপর পঞ্চায়েত নির্বাচন বিধি লাগু হয়ে যাওয়ায় রাজনৈতিক দলের পক্ষ থেকে রক্ত দান শিবিরের আয়োজন করা সম্ভব হচ্ছে না। ফলে জেলা ব্লাড ব্যাঙ্কের রক্তের অভাব না দেখা দেয় সেই কারণে কালিয়াগঞ্জের রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল রবিবার দুপুরে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সভাপতি ডাঃ সমরেন্দ্র নাথ ঘোষ, এই সংঘের সম্পাদক প্রাণকৃষ্ণ ভৌমিক সহ আরো অনেকে। এদিনের রক্তদান শিবিরে রামকৃষ্ণ সেবাশ্রমের সদস্য ছাড়াও সাধারণ মানুষ এগিয়ে এসে নিজেদের রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে প্রায় ৭০ জন রক্তদাতা রক্তদান করে বলে জানা যায়। 

        এবিষয়ে কালিয়াগঞ্জের রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সভাপতি ডাঃ সমরেন্দ্রনাথ ঘোষ জানান, জেলার ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকটের সমস্যার দূর করার জন্য তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এই শিবিরে তাদের সংঘের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও রক্তদান করেছেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/V0oU9kAiqMQ